শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাঙামাটিতে পর্যটকবাহী নৌকায় আগুন দিলো দুর্বৃত্তরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

রাঙামাটিতে চাঁদার দাবিতে পর্যটকবাহী বোটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বোটে ছয় জন পর্যটক ছিলেন। সবাই নিরাপদে আছেন। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে কাইন্দারমুখ এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন। পর্যটকদের বাড়ি চাঁদপুরে। তারা সাজেক থেকে ঘুরে গতকাল রাঙামাটি বেড়াতে এসেছিলেন।
পর্যটকরা হলেন- অঞ্জন কুমার, সুমেন কুন্ডু, প্রণয় পাল, অনিক মজুমদার, প্রান্ত কর্মকার, হিমু চন্দ্র দাশ।
পর্যটকরা জানান, সকালে সুবলং ঝর্নায় যাওয়ার পথে কাইন্দারমুখ এলাকায় পৌঁছালে পাঁচ জন অস্ত্রধারী দুর্বৃত্তরা সবার মোবাইল ফোন নিয়ে বোট থেকে নামিয়ে দেয়। বোট চালক গিয়াস বলেন, পর্যটকদের নামিয়ে বোটসহ আমাকে পাশের একটি টিলায় নিয়ে জ্বালিয়ে দেয়। পরে আরেকটি টিলায় আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। তিনি আরও বলেন, তারা পাঁচ জন ছিল। সবার হাতে অস্ত্র। তারা বলেছে, চাঁদা পরিশোধ না করা পর্যন্ত কোনও পর্যটকবাহী বোট যাতে সুবলং না যায়। পরে পর্যটকদের নিয়ে রাঙামাটি নিয়ে আসা হয়। ট্যুরিস্ট বোটের মালিক আলাউদ্দিন টুটুল বলেন, আমি খবর পেয়ে বোটের স্থানে আসি, কেন বা কারা আগুন দিয়েছে সেটা জানি না। আমার সব শেষ। কোতয়ালি থানার ওসি আরিফুল আমিন বলেন, ঘটনার খবর পেয়ে আমি টিমসহ ঘটনাস্থলে আছি। ফিরে বিস্তারিত জানাবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com