শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইউটিউবে বিজ্ঞাপন দেখতে না চাইলে গুনতে হবে টাকা

আইটি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। যেখানে আপনার বিনোদনের খোরাক মেটাতে পারেন খুব সহজেই। সিনেমা, গান, নাটক সব কিছুই রয়েছে এখানে। এছাড়া ইউটিউব থেকে অনেকেই মাসে লাখ লাখ টাকা আয় করছেন।
তবে ইউটিউবে বিজ্ঞাপনের জন্য কোনো ভিডিও দেখে শান্তি নেই। অনেকেই বিজ্ঞাপন আসা বন্ধ করে রাখেন। তবে এখন এটি বিনামূল্যে আর করা যাবে না। ইউটিউব সবাই বিনামূল্যেই ব্যবহার করতে পারেন। কিন্তু সেই পরিষেবা পেতে গিয়ে গুচ্ছের বিজ্ঞাপনের সম্মুখীন হতে হয় ইউজারদের। যা এড়াতে চাইলেও সম্ভব হয় না। কেউ যদি সেই বিজ্ঞাপন বন্ধ করতে চান, তাহলে তাকে মোটা টাকা দিয়ে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হয়।
অনেকেই বিজ্ঞাপন মুক্ত ইউটিউব ব্যবহার করার জন্য অনেকে অ্যাড ব্লকার ব্যবহার করেন। এই উপায়ে যেমন প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য টাকা খরচ করতে হয় না, তেমনই শান্তিতে ভিডিয়ো উপভোগ করা যায়। তবে সম্প্রতি এই ধরনের অ্যাড ব্লকারের বিরুদ্ধে ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে ইউটিউব।
সংস্থা জানিয়েছে, অ্যাড ব্লকারের ফলে সংস্থা আয়ে ব্যাপক প্রভাব পড়েছে। লোকসানের মুখোমুখি হতে হচ্ছে তাদের। যে কারণে এই পদক্ষেপ নিয়েছে ইউটিউব। চলতি বছরের শুরু থেকেই অ্যান্টি-অ্যাড ব্লকার ক্র্যাকডাউন অভিযান শুরু করেছে সংস্থা। জানা গেছে, এই অভিযান আরও বড় আকারে নিতে চলেছে। যার ফলে ইউটিউবে কোনোভাবেই আর ব্যবহার করা যাবে না অ্যাড ব্লকার। সূত্র: টেকক্রাঞ্চ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com