শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যেকোনো মূল্যে নির্বাচনের ঘোষণা জাতির সঙ্গে প্রতারণার শামিল: গণতন্ত্রমঞ্চ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ‘যেকোনো মূল্যে’ নির্বাচন আয়োজনের ঘোষণা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। গতকাল শনিবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মঞ্চের নেতারা এ মন্তব্য করেন ।
নেতারা বলেন, হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মী যখন জেলে এবং লক্ষ লক্ষ নেতাকর্মী পুলিশি নির্যাতনের ভয়ে বাড়িছাড়া, তখন এরকম অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ‘যেকোনো মূল্যে’ নির্বাচন আয়োজনের ঘোষণা জাতির সঙ্গে প্রতারণার শামিল। এগুলো পরিষ্কার করে এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়! তাই দেশের জনগণ যেই নির্বাচনে অংশ নেবে না। সেই নির্বাচনে দেশের কোনো বিরোধীদল অংশ নেবে না। আর যারা অংশ নেবে তারা ভবিষ্যতে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে সহিংসতা ও নাশকতা সৃষ্টি করে সেই দায় বিরোধী দলের উপর চাপিয়ে নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তার করে আন্দোলন দমনের যে ঘৃণ্যপথ অবলম্বন করেছে তার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।
বিবৃতিতে নেতারা সরকার পতনে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি সকল ষড়যন্ত্র, সহিংসতা এবং নাশকতা মোকাবেলা করে এই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে দেশের জনগণ আরেকবার সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com