রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় ন্যাশনাল ব্যাংকের উপশাখা উদ্বোধন

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় ন্যাশনাল ব্যাংকের ৪২ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। নগরকান্দা সদর বাজারের ইউনাইটেড টাওয়ারের দ্বিতীয় তলায় সম্প্রতি উপ-শাখাটির উদ্বোধন করেন অনুষ্ঠানের সন্মানিত অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার এবং অনুষ্ঠানের প্রধান অতিথি ও ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জালাল উদ্দীন প্রামানিক। ব্যাংকটির ফরিদপুর শাখা ব্যবস্থাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান চুন্নু শেখ, বাজার বণিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন পক্ষী, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি বোরহান আনিস, নগরকান্দা উপ-শাখা ব্যবস্থাপক আশীষ কুমার সাহা, ভাঙ্গা শাখা ব্যবস্থাপক মোঃ আবদুল হান্নান, সাংবাদিক মিজানুর রহমান মিজান, শফিকুল খান জনি, শফিকুল ইসলাম মন্টু, মশিউর রহমান মিন্টু, মিজান মোল্যা, আজহারুল ইসলাম হিমেল, হিমেল চোকদার রুবেলসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরিদপুর আঞ্চলিক কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com