রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রামের রাউজানে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (রাউজান) চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ নভেম্বর শনিবার রাউজানের মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র সহ সভাপতি মফজল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, সারজু মোহাম্মদ নাছের, নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, মনছুর আলম, তপন দে, আবু ছালেক, তাজউদ্দীন খান সোলায়মান, আকতার হোসেন, সাজেদুল করিম সাজু, জাহেদুল আলম, ইসহাক ইসলাম, আনোয়ার হোসেন, সাখায়াত হোসেন পিবলু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জিয়াউল হক রোকন, হাছান মুরাদ রাজু, আসাদ হোসেন, আরিফুল হক, আজাদ খান, এসএম সোলেমান বাদশা, বেলাল উদ্দিন, মো.মিজান, ওয়াহেদ বাবলু সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন সংসদ নির্বাচনকে রেখে কোনো অপশক্তি যাতে রাউজানের শান্তি বিনষ্টনকরতে না পারে সেজন্যে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com