শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক ও সংবর্ধনা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা অডিটোরিয়াম ঈশ্বরগঞ্জে ওই অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি হযরত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নীলুফার হাকিম, ইনস্ট্রাক্টর শেখ মোকশেদা জামান, বিপিটিএর কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, জেলা বিপিটিএর নির্বাহী সভাপতি শেখ গিয়াস উদ্দিন, সাধারণ আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন, উপজেলা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা এবাদুল ইসলাম, উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি মো. আজিজুল হক, উপজেলা বিপিটিএর উপদেষ্টা মো. লুৎফর রহমান ও সাইফুল ইসলাম তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও বর্তমান কর্মরত শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষকগণ। পরে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান নবনির্বাচিত শিক্ষক সমিতি কমিটির শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com