শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রামের রাউজানে হচ্ছারঘাট সর্ত্তা সেতুর, নির্মাণ কাজের উদ্বোধন কালে ফজলে করিম চৌধুরী এমপি

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (রাউজান) চট্টগ্রাম
  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

চট্টগ্রামের রাউজান-ফটিকছড়ির সড়কে সংযোগস্থলে সর্তা খালের উপর হচ্ছারঘাট সর্ত্তা সেতুর নির্মাণ কাজের ২৫ কোটি টাকার কাজ উদ্বোধন করলেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় আসন্ন সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রাথী বিজয়ী করতে হবে। হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম ও রুনু ভট্টাচার্য এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, স্থানীর সরকার প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল পালিত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, কাজী ইকবাল, স্বপন পালিত, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু, আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন শাহাবুদ্দীন আরিফ, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এস এম বাবর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন,উপজেলা প্রকৌশলী আবুল কালাম প্রমুখ। রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানান হচ্ছারঘাট সেতুর নিমাণে ব্যয় হবে২৪ কোটি ৬৬ লাখ টাকা এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com