শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অ্যাডিশনাল ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরালেন বিএমপি কমিশনার

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) গণের অ্যাডিশনাল ডিআইজি পদে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা এর পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় সোমবার ( ১৩) নভেম্বর দুপুর ২টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার) তাদের ফুলেল শুভেচ্ছা জানান ও র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশ ও জনগণের কল্যাণে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গিকার ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম,অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তাগণ ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারের সম্মানিত সদস্যগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com