শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পটুয়াখালী ডিবির অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

পটুয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতরা হলেন মোসাঃ হাসিনা বেগম(৫০), মোঃ জাফর হাওলাদার(৩৫), এবং মোঃ সালাউদ্দিন(২২)। জেলার বাউফল উপজেলার নাজিরপুর গ্রামে এ অভিযান চালান ডিবির পুলিশের একটি দল। পটুয়াখালীর গোয়েন্দা পুলিশের ইনচার্জ একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় আটককৃতদের কাছ থেকে ৮শ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। ডিবির ইনচার্জ আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর সকালে বাউফল উপজেলার নাজিরপুর গ্রামে অভিযান চালায় এসআই সঞ্জীব কুমার সরকারের একটি দল। এসময় আটককৃতদের কাছে সংরক্ষিত ৮শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত হাসিনা বেগম ও সালাউদ্দিনের বাড়ী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় এবং জাফর হাওলাদারের বাড়ী গলাচিপা উপজেলার চিকনিকান্দি গ্রামে।আটককৃতদের মাদক আইনে কারাগারে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com