শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সারাজীবনের রোজগার মসজিদে দান করলেন এক দিনমজুর

প্রদীপ কুমার দেবনাথ (বেলাব) নরসিংদী
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

নরসিংদীর বেলাব উপজেলার এক মসজিদে নিজের সারাজীবনের উপার্জিত সাড়ে ৩ লক্ষ টাকা দান করলেন এক দিনমজুর। পরের জমিতে কাজ করে তিল তিল করে সাড়ে ৩ লক্ষ টাকা উপার্জন করে মো. মোর্শেদ মিয়া নামক এক ব্যক্তি বেলাব উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদের প্রতিষ্ঠাতার কাছে এ অর্থ তুলে দেন। মোর্শেদ মিয়ার বাড়ি পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। তিনি বলেন, আমি বহু বছর ধরে আল্লাহর ঘরে আমার সমস্ত উপার্জন দান করবো বলে মনঃস্থির করেছি। আল্লাহর দয়ায় আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমি অনেক শান্তি পেয়েছি এ অর্থ দান করতে পেরে। বারৈচা আমার পরিচিত জায়গা। এখানকার মানুষ আমাকে ভালবাসে তাই এখানেই এ অর্থ তুলে দিলাম। মহান আল্লাহ তাআলা আমার এ দান কবুল করবেন বলে আমি বিশ্বাস করি। গতকাল জুম্মার নামাজের পর স্থানীয় শাহাবুদ্দীন মাস্টারের হাতে তিনি এ টাকা মসজিদ উন্নয়নের জন্য তুলে দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com