মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম ::
কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক

কুড়িগ্রামে কর্মহীন মানুষের মাঝে জেলা পরিষেদের খাদ্য সহায়তা

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

কুড়িগ্রামে কর্মহীন মানুষের মাঝে জেলা পরিষেদের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ চত্বরে জেলার ৭ শতাধিক কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল ও আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এরমধ্যে ৫৩০ জনকে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও আধাকেজি মশুর ডাল এবং ১৭০ জনকে খাদ্য দ্রব্যে মূল্যের সমপরিমান নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, জেলা আওয়ামী লীগ নেতা সাইদ হাসান লোবান, কাজিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাহবুবা বেগম লাভলী প্রমুখ।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমান এ পরিস্থিতি যতদিন থাকবে ততদিন কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com