মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ -আমান উল্লাহ আমান কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কুড়িগ্রামে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সারাদেরশের ন্যায় কুড়িগ্রামে র‌্যালি ও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ও কুড়িগ্রাম পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক চত্ত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কোথাও যেন জমে থাকা পানিতে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তারা। পরে শহরের বিভিন্ন এলাকায় সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা প্রশাসন ও কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com