শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মনোনয়ন পাওয়ার দিনে দুঃসংবাদ পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। নিজ শহর মাগুরা-১ থেকে নৌকা প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন তিনি। তবে অতি সুখ কপালে সয়নি বাংলাদেশ অধিনায়কের, পেলেন দুঃসংবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের থেকে ছিটকে গেছেন সাকিব। গত আসরের নিলাম থেকে সাকিবকে দলে ভেড়ালেও আজ চুক্তি থেকে মুক্ত করে দিয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। গত মৌসুমে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা। যদিও শেষ পর্যন্ত গতবারের আইপিএলে খেলেননি তিনি। জাতীয় দলের একাধিক সিরিজের সাথে সাংঘর্ষিক ছিল আইপিএলের সূচি। কলকাতার অনুরোধের ভিত্তিতে নিজেকে সরিয়ে নেন বাংলাদেশ অধিনায়ক।
সাকিব নয় শুধু, লিটন দাসকেও ছেড়ে দিয়েছে কলকাতা। গত আসরে নিলাম থেকে লিটনকেও দলে নেয় ফ্রা াইজিটি। তবে মাত্র কয়েকটি ম্যাচের জন্য লিটনকে পেয়েছিল তারা। তবে একটি ম্যাচ খেলেই ‘জরুরি পারিবারিক কারণে’ ফিরে আসেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। এবার চুক্তি থেকেও তাকে বাদ দিলো দলটি। এদিকে গত আসরে সুযোগ পাওয়া আরেক বাংলাদেশী মোস্তাফিজুর রহমানও চুক্তি থেকে বাদ পড়েছেন। দিল্লির হয়ে গত আসরে মাত্র দুটো ম্যাচ খেলেছিলেন এই পেসার। তবে ২০২৪ আসরের জন্যে তাকে রাখেনি ফ্রা াইজিটি। ফলে বাংলাদেশের কাউকে আইপিএল খেলতে হলে নিলাম থেকে সুযোগ পেতে হবে।
আইপিএলের পরের মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে আগামী মাসে দুবাইয়ে। তবে তার আগে আজ রোববার ছিল খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেয়ার শেষ দিন। দলগুলো নিজেদের ধরে রাখা বা ছেড়ে দেয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com