শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অবরোধের সমর্থনে ঢাবি ছাত্রদলের মিছিল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা সপ্তম ধাপের অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল সোমবার সকালে শাখা সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে রাজধানীর আনন্দবাজার থেকে চানখারপুল মোড় পর্যন্ত মিছিল করেন দলটির বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। মিছিল শেষে কিছুক্ষণ রাস্তায় বসে অবস্থান করেন তারা। এ সময় শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, আওয়ামী সরকার তফসিল ঘোষণার মাধ্যমে ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসনের সিদ্ধান্ত নিয়েছে এদেশের ছাত্রসমাজ তা ঘৃণাভরে প্রত্যাখান করেছে। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করে যাবে। এ সময় মিছিলে ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদসহ বিশ্ববিদ্যালয় শাখা ও বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com