শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘বুকার’ পুরস্কার পেলেন আইরিশ লেখক পল লি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

আইরিশ লেখক পল লি তার উপন্যাস ‘প্রফেট গান’ এর জন্য ২০২৩ সালের ‘বুকার’ পুরস্কার জিতেছেন। আয়ারল্যান্ডের ওপর নেমে আসা অত্যাচার নিয়ে লেখা এটি একটি ‘কাল্পনিক’ উপন্যাস। সংক্ষিপ্ত তালিকায় থাকা আরো পাঁচজনকে পেছনে ফেলে লি মর্যাদাবান পুরষ্কারটি জিতে নিয়েছেন। এরআগে তিনি ছাড়া আরো চারজন আইরিশ লেখক পুরষ্কারটি পেয়েছিলেন। এদের মধ্যে রয়েছেন সালমান রুশদি, মার্গারেট অ্যাটউড এবং হিলারি ম্যান্টেল। লন্ডনে রোববার পুরষ্কার প্রদান অনুষ্ঠানে লি বলেছেন, বইটি লেখা এতো সহজ ছিল না। তিনি আরো বলেছেন, ‘আমার যুক্তিবাদী সত্ত্বা বিশ্বাস করছিল যে, আমি এই উপন্যাসটি লিখে আমার ক্যারিয়ার ধ্বংস করছি। যদিও আমাকে বইটি লিখতে হয়েছিল। এই ধরনের বিষয়ে আমাদের কোন বিকল্প কিছু করার থাকে না।’
উপন্যাসে আয়ারল্যান্ডকে একটি নব্য ফ্যাসিবাদী জাতীয়তাবাদী সরকারের শাসনের অধীনে কল্পনা করা হয়েছে। অস্থির সময়কালের প্রেক্ষাপটের এ গল্পে ইউনিয়ন নেতা ও শাসনের অনুভূত শত্রুদের রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। এর ফলে গৃহযুদ্ধ সৃষ্টি হয়। সাথে অর্থনৈতিক পতন। এর মূল অংশে ডাবলিনে চার সন্তানের এক মা কিভাবে তার পরিবারকে এরকম অস্থির সময়কালে সর্বগ্রাসীবাদ থেকে রক্ষা করে তা-ই চিত্রিত হয়েছে।

উপন্যাসটির বিশেষ বৈশিষ্ট্য এতে কোনো অনুচ্ছেদের বিরতি নেই। এটি লিে র প ম উপন্যাস। পাঁচজন বিচারক প্যানেলের সভাপতিত্বে কানাডিয়ান ঔপন্যাসিক ইসি এডুগিয়ান বলেছেন, এটি ‘আবেগ প্রবণ এবং সাহসী গল্প’। বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরষ্কার হিসেবে বিবেচিত বুকার যেকোনো দেশের কথা সাহিত্যেকের জন্য উন্মুক্ত। প্রতি বছর ইংরেজি ভাষার শ্রেষ্ঠ উপন্যাসটিকে এ পুরষ্কারে ভূষিত করা হয়। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com