শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সময় শেষ এবার গণভবন খালি করার প্রস্তুতি নিন : ১২ দলীয় জোট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

জনগণের ট্যাক্সের টাকায় আওয়ামী লীগ নিজেদের প্রচারণা চালাচ্ছে এমন মন্তব্য করে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, আপনারা রাষ্ট্রের টাকায় গণভবনে বসে খাবেন সেটা আর হবে না। এবার জনগণ ক্ষমতার খায়েশ মিটিয়ে দেবে। মনে রাখবেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন এটা দেশবাসী মেনে নেবে না। আপনাদের (আ’লীগ) সময় শেষ এখন গণভবন খালি করার প্রস্তুতি নিন।
গতকাল সোমবার দুপুরে এ সরকারের পদত্যাগ ও অবৈধ তফশিল বাতিলের দাবিতে ১২ দলীয় জোটের ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে ঢাকার বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ এসব কথা বলেন। ১২ দলীয় নেতারা বলেন, বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবেন না! আপনারা হয়তো জানেন না, জনগণ একবার ধরলে গর্তে পালানোর সময়ও পাবেন না। তবে আমরা আ’লীগকে তফসিল ঘোষণার সুযোগ দিয়েছি বলে পাতানো নির্বাচন করার সুযোগ দেবো না। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com