শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন ফিচারে গুগল ফটো

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মেধার দাপট ক্রমে বেড়ে চলেছে। বিশ্বের কারিগরি নিয়ন্ত্রণ দখলে নিতে বদ্ধপরিকর মানুষের হাতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা নামের অদৃশ্য শক্তি। এআই প্রযুক্তির এক বিস্ময়কর আবিষ্কার। যা মানুষের কাজ আরও সহজ করে তুলেছে। মানুষকে আরও সাহায্য করতে প্রযুক্তির নতুন নতুন কলা-কৌশল কাজে লাগাচ্ছে একের পর এক সংস্থা। এবার গুগল তার বিশেষ প্ল্যাটফর্ম ফটোতে ব্যবহার করছে এআই।
২৮ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা: একটি নতুন ফিচার রোল আউট করতে চলেছে গুগল। এই নতুন ফিচারের পিছনে মূখ্য চালিকাশক্তি কৃত্রিম মেধা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টলিজেন্স। গুগল ফটো যে কোনো ব্যবহারকারীর তোলা ছবি সাজিয়ে গুছিয়ে রাখে। নতুন ফিচার কার্যকর হলে, ব্যবহারকারীর লাইব্রেরিতে থাকা ছবি সাজিয়ে দেবে এআই, শুধু তাই নয় আরও সুসংবদ্ধ ভাবে রাখা থাকবে।
এআই স্বয়ংক্রিয়ভাবে এক ধরনের শটগুলোকে একত্রিত করে রাখবে। তার ফলে লাইব্রেরিতে বিশৃঙ্খলতা হ্রাস পেতে পারে বলে মনে করা হয়। ব্যবহারকারী আরও সহজে ছবি বাছাই করে নিতে পারবেন। স্ক্রিনশট এবং নথিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে নতুন অ্যালবামে রাখতে পারবেন। স্ক্রিনশটগুলোর জন্য স্বয়ংক্রিয়ভাবে কিউরেট করা হবে অ্যালবাম। নথিপত্রের জন্য নতুন ‘ডকুমেন্টস’ বিভাগ চালু হতে পারে। ফলে একটি ট্যাবে খুঁজলেই সব ছবি পাওয়া যাবে সহজে। এছাড়া ফটো স্ট্যাক নামের ফিচারটি কাজ করবে এক ধরনের ছবিকে একত্রিত করতে। সেক্ষেত্রে দেখা হবে ছবির বিষয়বস্তু, কোন সময় সেগুলো তোলা হয়েছে ইত্যাদি বিষয়। এখানে স্বয়ংক্রিয়ভাবে একটি টপ পিক নির্বাচন করে স্ট্যাকের সেরা ছবি হিসেবে তুলে ধরাও হবে। ব্যবহারকারী অবশ্য নিজেও এই শীর্ষ বাছাইটি করে নিতে পারেন। সূত্র: টেকক্রা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com