শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নানুর কবর ধরে যদি সারাক্ষণ বসে থাকতে পারতাম: পরীমণি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির নানা মারা গেছেন কয়েকদিন হয়েছে। প্রিয়জনকে হারানোর এই শোক তিনি এখনো কাটিয়ে উঠতে পারেননি। প্রিয় নানা ভাইকে হারিয়ে পরীমণি এখনো যেন বিষাদের সাগরে ডুবে আছেন, তা তার প্রতিটি ফেসবুক পোস্টেই অনুমান করা যায়। আজ (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে পরীমণি এমনই একটি শোকাচ্ছন্ন পোস্ট দিয়ে দিয়েছে। পোস্টটি যে কারো হৃদয় ছুঁয়ে যাবে। পোস্টে পরীমণি লেখেন, এর আগে যতবার নানু বাড়ি গেছি, নির্দিষ্ট তারিখেই ঢাকায় ব্যাক করেছি। বাড়ির সবাই দুই একদিন বেশি থেকে যেতে বলতো কত করে! থাকা হয়নি। পরীমণি আরও লেখেন, আর এখন মনে হচ্ছে নানুর কবর ধরে সারাদিন সারারাত যদি বসে থাকতে পারতাম! কিন্তু পারি না।
পরীর ছেলে পদ্মর সঙ্গে তার নানা ভাইয়ের সম্পর্কের স্মৃতি টেনে পরী লেখেন, আমার পদ্মফুল কেবল নানুকে চিনতে শুরু করছিল। বড়আব্বু বলে ডাকতে শিখেছিল। এখন যদি কেউ ওকে বলে, ‘তোমার বড় আব্বু কই? ওমনি এই যে বলে সাথে সাথে আঙ্গুল তুলে নানুর কবরটা দেখিয়ে দেয়! কবরের ওপরে চুমু খায়, হাত বুলায়, ফুঁ দেয়। আসার সময় হাত নেড়ে নেড়ে কতবার যে বললো ‘আব্বুটা বাই আব্বুটা বাই’! সব শেষে পরী লেখেন, দোয়া করবেন। নানু জান্নাতের ফুলের সাথে থাকুক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com