বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনের শুরুতেই শেষ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

দ্বিতীয় দিনে আর কোনো রান যোগ করতে পারলো না বাংলাদেশ। দিনের প্রথম বলেই বিলিয়েছে শেষ উইকেটটা। ফলে বাংলাদেশের ইনিংস থামলো ৮৫.১ ওভারে ৩১০ রানেই। সিলেটে বুধবার দ্বিতীয় দিন শুরু করতে ব্যাট হাতে নামেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম। তবে টিম সাউদির প্রথম বলেই এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। আউট হন ১৩ রানে। ৮ রানে অপরাজিত থাকেন তাইজুল। এর আগে প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩১০ রান তুলে দিনশেষ করে বাংলাদেশ। দলের পক্ষে সবাই দুই অংকের ঘরে পৌঁছালেও ইনিংস বড় করতে পারেন কেবল মাহমুদুল হাসান জয়। জয় খেলেন ৮৬ রানের ইনিংস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ নাজমুল হোসেন শান্তের ৩৭। সমান ৩৭ রান করেন মুমিনুল হকও। কিউইদের পক্ষে ৪ উইকেট নেন গ্লেন ফিলিপস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com