শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঐশ্বরিয়ার ১ মিনিট সাক্ষাৎ পেতে ইমরান হাশমি দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

ঐশ্বরিয়া রায় মানেই ভক্তদের কাছে সৌন্দর্যের প্রতীক। শুধু সৌন্দর্য নয় অভিনয় গুণেও মুগ্ধ করে রেখেছেন সিনেমাপ্রেমীদের। এখনো বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে নাম থাকে এ সুন্দরীর। মেয়ে আরাধ্যার জন্মের পর থেকে সিনেমার সংখ্যা কমিয়ে দিলেও তার অনুরাগীর সংখ্যায় সেই প্রভাব পড়েনি। এখনো দেশ-বিদেশের ভক্ত-অনুরাগীদের কাছে তার আবেদন আগের মতোই। তার এক ঝলক দেখা পাওয়ার অপেক্ষা করে থাকেন অনুরাগীরা। সাধারণভাবে অনুরাগীদের নিরাশ করেন না তারকারা। তবে এ ক্ষেত্রে নাকি ব্যতিক্রম ঐশ্বরিয়া। মিনিটখানেকের সাক্ষাতের আগে বলিউডের এক অভিনেতাকে নাকি দেড় ঘণ্টা অপেক্ষা করিয়েছিলেন নায়িকা!
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের খ্যাতিমান নায়ক ইমরান হাশমি জানান, অনেক বছর আগে ঐশ্বরিয়ার দেখা পাওয়ার আশায় নাকি দেড় ঘণ্টা অপেক্ষা করেছিলেন তিনি। ইমরানের ভাষ্য, ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখে আমার চোখে ধাঁধা লেগে গিয়েছিল! আমার মনে আছে, আমি তার দেখা পাওয়ার জন্য যা করেছিলাম, তা আর কোনোদিন করিনি। তখন আমি মোহিত সুরির সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলাম। ও নিজেও তখন সহকারী পরিচালকই। আমরা ‘রাজ’ সিনেমাতে কাজ করছিলাম। তার আগে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমাতে আমি ঐশ্বরিয়াকে দেখেছিলাম, আর তখনই আমার ঘুম উড়ে গিয়েছিল। আমি শুধু একবার তার দেখা পেতে চেয়েছিলাম। তার জন্য আমি দেড় ঘণ্টা অপেক্ষা করেছিলাম তার ভ্যানের বাইরে। আমি কখনো কারও জন্য এমন কাজ করিনি! ঐশ্বরিয়ার অনুরাগী হলেও পরবর্তীকালে ‘কফি উইথ করণ’-এ এসে তাকেই ‘প্লাস্টিক বিউটি’ বলে উল্লেখ করেছিলেন ইমরান। অভিনেতার সেই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলে পরে সাফাই দিয়ে তিনি বলেন, আমি খারাপভাবে কিছু বলতে চাইনি। ‘কফি উইথ কর্ণ’-এর মতো অনুষ্ঠানে হ্যাম্পার জেতার জন্য এমন উত্তরই দিতে হয়! আদপে তো আমি ঐশ্বর্যার ফ্যান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com