শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুগলের ক্যালেন্ডার আর থাকবে না যেসব ফোনে

আইটি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

গুগলের জনপ্রিয় ফিচার ক্যালেন্ডার। যা সব স্মার্টফোনেই থাকে। অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, কম্পিউটার হোক বা মোবাইল সর্বত্রই ডেট শিডিউল করা থেকে ম্যানেজ, সবক্ষেত্রেই গুগল ক্যালেন্ডারের বিকল্প কিছু হয় না। তবে এবার অনেক ফোন থেকেই এই অ্যাপ সরিয়ে নিচ্ছে গুগল। সিকিওরিটির কথা মাথায় রেখেই এমনতর পরিবর্তন করা হচ্ছে। পুরোনো অ্যান্ড্রয়েড ভার্সনের ফোনগুলো আর রেগুলার আপডেট পাবে না। বিশেষ করে কোনো সিকিওরিটি আপডেট তো আর পাবেই না। ফলে সিস্টেমে গলদ দেখা দিলে সাইবার হানা হতে পারে এবং ডেটা লসের মতো ঘটনা ঘটতে পারে। সেই জায়গায় নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো সিকিওরিটি থেকে শুরু করে যাবতীয় সব সিস্টেম আপডেটই পাবে। গুগল ক্যালেন্ডার অ্যাপের (ভি ২০২৩.৪৬.০-৫৮১৭৯২৬৯৯-রিলিজ) একেবারে নতুন ভার্সনটিতে একটি ফ্ল্যাগ দেখানো হচ্ছে। সেখানে লেখা হয়েছে, ‘আনসাপোর্টেড অপারেটিং সিস্টেমথএনাবলড’। এখান থেকে একটা বিষয়ে বোঝা যাচ্ছে যে, আউটডেটেড অপারেটিং সিস্টেমগুলো (অ্যান্ড্রয়েড ৭.১ বা তার নিচে) থেকে অ্যান্ড্রয়েড ওরিয়ো (৮.০) বা তার পরবর্তী ভার্সনে আপডেট না করিয়ে নিলে আর গুগল ক্যালেন্ডার অ্যাপ ব্যবহার করা যাবে না। এই ধরনের সমস্যা যে সব ব্যবহারকারীরা পড়েছেন, তাদের সবার প্রথমেই সফটওয়্যার আপডেট করে নিতে হবে। এই মুহূর্তে তাদের মোবাইলে যে ক্যালেন্ডার অ্যাপটি রয়েছে, সেটিতে গিয়ে অটো আপডেট বা পুরোনো ভার্সন ইনস্টল বন্ধ করে রাখতে পারেন।
এছাড়া ডিভাইসটিকে অ্যান্ড্রয়েড ৮ ওরিয়ো বা তার পরবর্তী অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেট করে নিলেই গুগল ক্যালেন্ডার অ্যাপ ব্যবহার করতে পারবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com