রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

কুমিল্লায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার (২৯ নভেম্বর) রাত আড়াইটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত আড়াইটার কিছু পর কোটবাড়ি এলাকার আইরিস হিল হোটেলের সামনে তিনটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশের একটি টহল টিম উপস্থিত ছিল। তারাও ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘ওই এলাকায় মহাসড়কের পাশে ২০-২৫টি বাস পাশাপাশি দাঁড়িয়েছিল। তিনটি বাসে কেউ আগুন লাগিয়ে চলে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর পাইনি। কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com