রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জবির প্রথম নারী ভিসি সাদেকা হালিম

শাহীন আলাম, জবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান ড. সাদেকা হালিম।
তিনি এ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ভিসি হিসেবে নিয়োগ পেলেন এবং এ বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পাওয়া প্রথম কোনো নারী তিনি। গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
অধ্যাপক সাদেকা হালিম মরহুম ইমদাদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। অধ্যাপক ইমদাদুল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্প্রতি মারা গেছেন। অধ্যাপক সাদেকা হালিম তথ্য কমিশনের প্রথম নারী কমিশনার ছিলেন। জাতীয় শিক্ষানীতি-২০১০–এর প্রণয়ন কমিটিরও সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক এই ডিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন ১৯৮৮ সালে। তিনি কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তার বাবা অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com