শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভূমিকম্পের আতঙ্কে তারকারা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিকভাবে নেটিজেনদের পাশাপাশি নিজেদের অনুভূতি শেয়ার করেছেন তারকারাও। রীতিমতো আতঙ্কে রয়েছেন শোবিজের তারকারা। বর্তমান সময়ের আলোচিত নায়ক জায়েদ খান লেখেন, কী ভয়ংকর ভূমিকম্প। আল্লাহ সবাইতে হেফাজত করুন। তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি লেখেন, আমি কি একাই ভূমিকম্প অনুভব করলাম? জনপ্রিয় অভিনেত্রী অপি করিম লেখেন, এত বড় ভূমিকম্প আগে কখনো অনুভব করিনি! জনপ্রিয় অভিনেত্রী তানভীর সুইটি লেখেন, প্রচণ্ড ভূমিকম্প! আল্লাহ্ আমাদের রক্ষা করুণ। আমিন….।
কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লেখেন, যা জানলাম আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আর ফান করার মত থাকলো না, তাই না?আরেক কণ্ঠশিল্পী রন্টি দাস লেখেন, হে প্রভু সবই তোমার ইচ্ছা, সবাইকে নিরাপদে রেখ। প্রসঙ্গত, রাজধানী ঢাকা ছাড়াও গাজীপুর, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, কুষ্টিয়া, সিলেটসহ বেশকিছু জেলায় অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। আর ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com