বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এশিয়া কাপের জন্য টাইগারদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

চলতি মাসেই আরব আমিরাতে বসতে যাচ্ছে অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ আসর। ছোটদের জনপ্রিয় এই আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৬ ডিসেম্বর এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়বে জুনিয়র টাইগারদের বহর। আগামী ৮ ডিসেম্বর আরব আমিরাতে পর্দা উঠবে এবারের আসরের। সেই উপলক্ষে আজ রোববার দল ঘোষণা করেছে বিসিবি। মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে নির্বাচকরা। রাখা হয়েছে তিনজন স্ট্যান্ডবাইও। আসরের দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে লড়বে টাইগাররা। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে তিন দল; শ্রীলঙ্কা, আরব আমিরাত ও জাপান।
৯ তারিখ আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে প্রথম ম্যাচ খেলবে জুনিয়র টাইগাররা। এরপর ১১ ও ১৩ তারিখে যথাক্রমে জাপান ও শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে রাব্বি বাহিনী।
বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মো: আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী মো: রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, আরিফুল ইসলাম, মো: শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, রাফি-উজ্জামান রাফি, মো: রহমত-দৌলা বর্ষণ, মো: ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক, মারুফ মৃধা।

স্ট্যান্ডবাই: মো: রিজান হোসেন, নাঈম আহমেদ, মো: জেহাদুল হক জেহাদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com