বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অবরোধ ডেকে মাঠে নেই রাজনৈতিক নেতারা: ডিবিপ্রধান হারুন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যারা অবরোধ ডাকছেন তাদের কোনো নেতা মাঠে থাকে না। ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করছে। যারা নাশকতা করছেন তাদের আইনের আওতায় আনতে কাজ করছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হারুন অর রশীদ বলেন, অবরোধ-হরতালের মধ্যেও রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে। সড়কে যানজট লেগে থাকে। যারা অবরোধ ডাকছেন তাদের কেউ মাঠে থাকে না। ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করে, ককটেল মারার চেষ্টা করে। তাদের আমরা গ্রেফতার করছি।
ডিবিপ্রধান আরও বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা স্বীকার করেছেন যে, তাদের বড় ভাই টাকা দিচ্ছে। সেই ভাইদেরও আমরা গ্রেফতার করেছি। গ্রেফতারের পর তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছেন। আমাদের গোয়েন্দা পুলিশের প্রতিটি টিম কাজ করছে। তিনি বলেন, যারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না।
নির্বাচনকে সামনে রেখে বড় কোনো নাশকতার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নির্বাচন কমিশনের দিক নির্দেশনায় কাজ করছে। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবে, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনা হবে। ভাঙা গাড়িতে আগুন লাগালেই সবকিছু থেমে যাবে তা নয়। বিচ্ছিন্ন কিছু স্থানে আগুন লাগিয়ে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এসব বিচ্ছিন্ন ঘটনার প্রতিক্রিয়া মানুষের মাঝে নেই। মানুষ জীবনের প্রয়োজনে রাস্তায় বের হয়েছে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মাঠে আছে।
নির্বাচন কমিশন থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনায় আমরা কাজ করছি। যারা ওয়ারেন্টভুক্ত আসামি তাদের গ্রেফতার করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com