বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাশকতার ৮ মামলায় আগাম জামিন পেলেন নিপুণ রায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা পৃথক আট মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত তাকে আগাম জামিন দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে তাকে নি¤œ আদালতে হাজির হতে বলা হয়েছে। গতকাল সোমবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের শুনানি করেন নিপুণের বাবা অ্যাডভোকেট নিতাই চৌধুরী। সঙ্গে ছিলেন তার ছোট ভাই ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির। এ বিষয়ে আপিল আবেদন করা হবে কি না অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেবে।
রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় তাকে জামিন দেওয়া হয়। অ্যাডভোকেট নিতাই চৌধুরী জামিনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
নিতাই চৌধুরী বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়। তার বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এসব মামলায় আগাম জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com