বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মির্জা ফখরুলের জামিন শুনানি বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের ওপর শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ঠিক করেন।
আদালতে মির্জা ফখরুলের জামিন দ্রুত শুনানির আবেদন জানান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনসহ বিএনপির অন্যান্য আইনজীবীরা। তখন আদালত জামিন শুনানির জন্য বৃহস্পতিবার বেলা ১১টা সময় নির্ধারণ করেন। এর আগে রোববার জামিনের আবেদন করা হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের প্রধান বিচারপতির বাসভবনে নাশকতামূলক কর্মকা- চালায়। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত। এরপর মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিন আবেদন করা হয়। গত ২২ নভেম্বর আবেদনটি নামঞ্জুর করে আদালত। এরপর উচ্চ আদালতে তার জামিন আবেদন করা হলো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com