বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আওয়ামী লীগের পার্টি অফিসের পাশে বাসে আগুন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন পীর ইয়ামেনী মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৪ ডিসেম্বর) বেলা ২টা ২৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, গুলিস্তানের জিরো পয়েন্টে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে গত তিন দিনে দুর্বৃত্তরা ১১টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টা থেকে রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com