বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবুর জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাইজমানি দুঃস্থ ও পুষ্টিহীন শিশুদের মাঝে বিতরণ

রবিউল ইসলাম সাতক্ষীরা
  • আপডেট সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

“পুষ্টিহীন শিশুদের সহায়তায় আপনিও এগিয়ে আসুন” এই শ্লোগানকে সামনে রেখে সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবুর জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাইজমানি (এক লক্ষ টাকা) সহ বিভিন্ন সামগ্রী সাতক্ষীরার দুঃস্থ ও পুষ্টিহীন শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টাকা ও বিভিন্ন সামগ্রী বিতরন করেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। এ সময় ৫০ জন দুঃস্থ ও পুষ্টিহীন শিশুদের মাঝে জনপ্রতি নগদ ৫০০ টাকা এবং স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, কম্বল, ছাতা, প্লেট, গ্লাস, বাটি, ছোলা, বাদাম, কিসমিস, সাবান, ওয়াশিং পাউডারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সেখানে সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু ছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সমাজ সেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, ডিবি খান হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ জাহিদা খানম মিতা, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী শিক্ষক আব্দুল ওহাব আজাদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com