বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শীতে বিদ্যুৎ খরচ কমাবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

শীতে গ্রীষ্মের চেয়ে বিদ্যুৎ বিল একটু কমই হয়। কারণে গ্রীষ্মে এসি, ফ্যান ব্যবহারের কারণে বিদ্যুৎ বিল তুলনামূলক একটু বেশি হয়। তবে শীতেও কম ইলেকট্রনিক পণ্য ব্যবহার হয় না। গিজার, ইলেকট্রিক হিটারে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। তবে কয়েকটি কৌশলে আপনি শীতে আপনার বাড়ির বিদ্যুৎ বিল কমাতে পারবেন। জেনে নিন কীভাবে-
>> আপনার অ্যাপ্লায়েন্সগুলো সম্পূর্ণভাবে বন্ধ রাখুন। টিভি হোক বা এসি, বেশিরভাগ মানুষই শুধু রিমোটের সাহায্যে সেগুলো বন্ধ করে দেন। এটা মোটেও সঠিক পদ্ধতি নয়। যন্ত্রগুলোর ব্যবহার শেষ হয়ে গেলে একেবার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া দরকার। নাহলে এসব যন্ত্রপাতি ‘স্ট্যান্ডবাই মোডে’ থেকে যায়, যা বিদ্যুৎ খরচ অব্যাহত রাখে।
>> গৃহস্থালির যে কোনো বৈদ্যুতীন সরঞ্জাম কেনার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমেই দেখতে হবে ওই বৈদ্যুতীন সরঞ্জামের ৩ বা ৫ তারা রেটিং রয়েছে কি না। রেটিং যত বেশি হবে, বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষমতাও তত বেশি হবে।
>> নিত্য ব্যবহার্য যন্ত্রগুলোকে সঠিক ভাবে ব্যবহার করতে পারলেই অনেকখানি বিদ্যুৎ সাশ্রয় করা যায়। যেমন এসি চালানো প্রয়োজন ২৪ ডিগ্রি। গিজারের তাপমাত্রা রাখা দরকার ৪০-৪৫ ডিগ্রি। ঋতু অনুযায়ী রেফ্রিজারেটরের মোড বদলে নিন।
>> যখন কোনো ঘরে কাজ হচ্ছে না বা কেউ থাকছেন না, তখন নিশ্চিত করতে হবে সেই ঘরে যেন আলোও না জ্বলে। তাছাড়া অনেকে বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাওয়ার সময়ও এগুলো ভুলে যান। নানা ধরনের বৈদ্যুতীন যন্ত্র চলতেই থাকে। এতে বিদ্যুতের খরচ যেমন বাড়ে, তেমই বাড়ি বিপদের আশঙ্কাও।
>> পুরোনো প্রজন্মের বাল্ব প্রচুর বিদ্যুৎ খরচ করে। বদলে আধুনিক এলইডি বাল্ব লাগানো প্রয়োজন। তাতে খরচ বাঁচবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com