বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার-৩ আসনের আ’লীগ প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার
  • আপডেট সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনী ওয়াদা প্রসঙ্গে সাংবাদিকদের সাথে মৌলভীবাজার-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে আজ ৬ ডিসেম্বর বুধবার দুপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জিল্লুর রহমান বলেছেন- ইউনিয়নে ইউনিয়নে মডেল গ্রাম তৈরি করতে হবে। প্রতিটি গ্রামে গ্রামে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। মৌলভীবাজার জেলা সদরে একটি মেডিকেল কলেজ ও সকল মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। মনু ও কুশিয়ারা নদীর দুই তীরে পর্যটন কেন্দ্র গড়ে তুলা হবে। মৌলভীবাজারকে একটি স্মার্ট এলাকা হিসাবে গড়ে তুলার লক্ষ্যে মাস্টার পরিকল্পনা গ্রহণ করে কাজ করবো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন-আমি উন্নয়ন করতে এসেছি, রাজনীতি করতে নয়। আমার একটা থিওরী আছে- শুনতে হবে, জানতে হবে, করতে হবে। আমাদের জননেত্রীরও সেই থিওরী। নেত্রী আমাকে পাঠিয়েছেন মৌলভীবাজারের উন্নয়ন করার জন্য। আমি মৌলভীবাজার ও রাজনগরবাসীর উন্নয়ন করতে চাই। কে কি বললো সেটা দেখার বিষয় নয়। আমি মনেকরি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই আমার সাথে আছেন। সবাইকে সাথে নিয়ে আমি মৌলভীবাজার ও রাজনগরবাসীর টেকসই উন্নয়ন করতে চাই। মতবিনিময় সভায় তার সাথে মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, টেংরাবাজার ইউপি চেয়ারম্যান টিপু খান প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com