শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামিনে মুক্ত বিএনপি নেতা দুলু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু । মঙ্গলবার রাত সাড়ে দশটায় মুক্তি পান তিনি। মুক্তির পর দুলু গণমাধ্যমকে জানান, বাসায় ফিরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হবেন।
ক্যান্সারে আক্রান্ত দুলু কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। মুক্ত হওয়ার আগ পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপি নেতা দুলু।
গত সোমবার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখে চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। চেম্বার আদালতে দুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে একটি নাশকতার মামলায় গত রোববার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও মো. খায়রুল আলমের বে দুলুকে জামিন দেয়। পরে তার এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
পুলিশের ওপর হামলার অভিযোগে ঢাকার বাড্ডা থানায় করা মামলায় গত ১৮ অক্টোবর দুলুকে কারাগারে পাঠানো হয়। ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে দুলুকে তার গুলশানের বাসা থেকে ‘তুলে’ মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com