বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই আমাদের মূল বিষয়:ম্যাথু মিলার 

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আর এটিই আমাদের চলমান নীতি। বাংলাদেশের সরকারের সাথে আমাদের সম্পৃক্ততার এটিই মূল বিষয়। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
গত মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনাকে [ম্যাথু মিলার[ অসংখ্য ধন্যবাদ- আমার দুটি প্রশ্ন আছে। একটি হলো, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ২০২২ সালের সন্ত্রাসবাদবিষয়ক প্রতিবেদন নিয়ে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায়, বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। এরমাধ্যমে বাংলাদেশে সন্ত্রাসবাদ কমে গেছে। কিন্তু এখন শঙ্কা ওঠছে যে বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে যে সহিংসতা হচ্ছে- এতে করে সেখানে উগ্রবাদী গ্রুপগুলোর পুনরুত্থানের শঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে আপনার মতামত কি? এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে কাজ করার পরিকল্পনা নিয়ে আপনি কি কিছু বলতে পারবেন?’ এই প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলেছি যে আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই, এবং এটিই আমাদের চলমান নীতি। বাংলাদেশ সরকারের সাথে আমাদের সম্পৃক্ততার ক্ষেত্রে এটিই আমাদের মূল বিষয় হিসেবে রয়েছে।’ এ সময় সাংবাদিক আবার প্রশ্ন করেন : ‘এটা তা নয়, এটা সন্ত্রাসবিষয়ক- সন্ত্রাসবাদের উত্থান নিয়ে, নির্বাচন নিয়ে নয়।’
জবাবে মিলার বলেন, ‘আমি বুঝতে পেরেছি। আমরা গতকাল কিংবা কয়েক দিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছি। ওই প্রতিবেদনে যা আছে, তার চেয়ে বেশি কোনো কিছু বলার নেই আমার।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com