মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাদ পড়লেন লিনু-শিরিন, ঢুকলেন মাবিয়া-দিয়া-সুর কৃষ্ণ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

আগামী চার বছরের জন্য নতুন অ্যাথলেট কমিশন গঠন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। নতুন কমিটি করা হয়েছে ৭ সদস্যের। ২০১৯ সালের ১৮ মার্চ গঠন করা আগের কমিটির সদস্য ছিলেন ৬ জন। আগের কমিটির চারজনকে রাখা হয়েছে নতুন কমিটিতে। তারা হলেন- সাবেক জাতীয় অ্যাথলেট ফারহাদ জেসমিন লিটি, জাতীয় গলফার সিদ্দিকুর রহমান, সাবেক জাতীয় সাঁতারু ও এসএ গেমসে দুটি স্বর্ণজয়ী মাহফুজা খাতুন শিলা এবং জাতীয় শুটার ও এসএ গেমসে স্বর্ণজয়ী শাকিল আহমেদ। বাড় পড়েছেন টেবিল টেনিসের রানী জোবেরা রহমান লিনু ও দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। নতুন কমিটিতে জায়গা পেয়েছেন এসএ গেমসে দুটি স্বর্ণজয়ী দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকী এবং জাতীয় ও পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা।
দেশের অ্যাথলেটিজের স্বার্থ সংরক্ষণ সম্পর্কিত বিষয়ে বিওএকে সুপারিশে এই কমিশন কাজ করে থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com