শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সেরা শিক্ষকের স্বীকৃতি পেলেন অধ্যাপক জহির উদ্দিন আরিফ

শাহীন আলাম, জবি প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস থেকে বছরের সেরা শিক্ষক (বেস্ট ফ্যাকাল্টি অব দি ইয়ার) ক্যাটাগরিতে লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস (এলএসডিবি) রিজিওনাল এডুকেশন অ্যাওয়ার্ড (এলআরইএ অ্যাওয়ার্ড ২০২৩) অর্জন করেছেন। যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস ৭ ডিসেম্বর এই ঘোষণা করে।
অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একজন শিক্ষাবিদ ও গবেষক এবং তার বিভিন্ন গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ তার শিক্ষার্থী, শিক্ষক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের পুরস্কারটি উৎসর্গ করেছেন। তিনি তাঁর শিক্ষা ও গবেষণা কর্মে অবদানের স্বীকৃতিস্বরূপ উক্ত অ্যাওয়ার্ড এর জন্য তাকে মনোনীত করায় আর্জেন্টিনা ও বিশ্বব্যাপী কনস্টিটিউন্ট পার্টনার ক্যাম্পাস সমৃদ্ধ ক্রাউন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল চার্টার্ড ইনকর্পোরেটেডের উপাচার্য ইউনেস্কো লরিয়েট অধ্যাপক স্যার বাশিরু আরেমু এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এই বছরে বিশ্বের ৩২ টি দেশের শিক্ষাবিদ ও গবেষকরা বিভিন্ন বিভাগে এলআরইএ অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছে।
অধ্যাপক আরিফ ক্রাউন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল চার্টার্ড ইনকর্পোরেটেড, আর্জেন্টিনা এবং গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ , বরিশাল এর ট্রাস্টি বোর্ডের সদস্য । তিনি তাঁর সেরা গবেষণাপত্রের জন্য সাউথ এশিয়ান জার্নাল অফ মার্কেটিং , এমেরাল্ড পাবলিশিং লিমিটেড , যুক্তরাজ্য থেকে ২০২২ এমেরাল্ড লিটারেটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com