শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
সিলেটে ১৭ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক পাইকগাছায় গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া দুই চেয়ারম্যানের প্রশাসনিক ক্ষমতা ফিরে পেতে আবেদন: ঝাড়ু মিছিল মানববন্ধন ও বিক্ষোভ মেয়ে ও শিশু সন্তানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি জাতি হারাল আর ও একজন বীর মুক্তিযোদ্ধা মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন লোহাগাড়ায় ইট ভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে পানি সেচ পাম্প নিয়ে দ্বন্দ্বের বলি কৃষকের সরিষা ক্ষেত ও বীজতলা! সরকারি জায়গায় হতে মাটি বিক্রির অভিযোগ কোম্পানীগঞ্জে জ্বালানি তেল সংকটে দীর্ঘ লাইনে চরম ভোগান্তিতে জনসাধারণ মৎস্য রক্ষায় কঠোর অভিযান: নাসিরনগরে ১০ লাখ টাকার জাল জব্দ, অতঃপর আগুনে ধ্বংস

লোহাগাড়ায় সাদ গ্রুপের ডিএমডি নূরে ইয়াসমিন ফাতিমার সাংবাদিকদের সাথে মতবিনিম

আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

চট্টগ্রামের লোহাগাড়ায় ঢাকাস্থ সাদ গ্রুপের ডিএমডি, নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম সাহেবের কন্যা শিল্পোদ্যোক্তা নূরে ইয়াসমিন ফাতিমা লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন। ১২ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার আধুনগর নুরুল ইসলাম মঞ্জিলে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাদ গ্রুপের ডিএমডি নূরে ইয়াসমিন ফাতিমা বলেন,সাংবাদিকরা জাতির বিবেক। একটি সমাজ, দেশের কল্যাণে সাংবাদিকদের অনেক ভুমিকা রয়েছে। আমি সাংবাদিকদের অনেক সম্মান করি। একটি দেশের আত্মসামাজিক উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ভুমিকা অপরিসীম। আমি শহরে থাকলেও গ্রামের প্রতি অনেক মায়া,আন্তরিকতা রয়েছে। আমি গ্রামে এসে এলাকার মানুষের পাশে থাকার জন্য চেষ্ঠা করি। আপনাদের আন্তরিকতা, দোয়া, ভালবাসা চাই। সকল সংবাদিককে এক হয়ে কাজ করতে হবে।সকল সাংবাদিক এক হয়ে কাজ করলে লোহাগাড়ায় দুর্নীতি থাকবেনা। নবীণ-প্রবীণ সাংবাদিক দেখতে পেয়ে সত্যিই ভাল লাগছে। অন্যায় কাজগুলো আপনাদের লিখনীতে তুলে ধরবেন। আমার বাবা নুরুল ইসলাম সাহেব অসহায় মানুষদের বাড়ী করে দিয়েছেন। গরীব মেয়েদের কে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। ইসমাঈল আনজুমানে ট্রাস্টের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাব আমরা ইনশাআল্লাহ। লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় কালে নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দা সাফিয়া খাঁতুন, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারম সম্পাদক আবুল কালাম আজাদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিনসহ লোহাগাড়ার সকল কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com