শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরিক ও মিত্রদের ছেড়ে দেয়া আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শরিক ও মিত্রদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেবে আওয়ামী লীগ। এসব আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হবে। গত রোববার বিকাল ৪টার মধ্যে নৌকার প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। তবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের মাঠে থাকবেন বলে জানিয়েছেন তিনি। গতকাল রোববার দুপুর ১২টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আমাদের সমঝোতা হয়েছে। তাদেরকে নির্দিষ্ট সংখ্যক আসন দেয়ার কথা বলেছি। তবে তাদের চাওয়া অনেক বেশি থাকতে পারে। কিন্তু আমাদেরও দেয়ার সামর্থ্য থাকতে হবে। শরিক ও জাতীয় পার্টিকে কয়টি আসন ছাড় দেবে আ.লীগ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জানার জন্য আপনাদের বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো আশঙ্কা আছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমার মনে হয় না তারা নির্বাচন থেকে সরে যাবে। এদিকে দলীয় সূত্রে জানা গেছে শরিক ও মিত্রদের ৩৭ টি আসন ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com