শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডিম নষ্ট নাকি ভালো পরীক্ষা করবেন যে উপায়ে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

বড় খিদের ছোট সমাধান হলো ডিম। ঘরে ডিম থাকলে সকাল কিংবা রাতের খাবারের ব্যবস্থা কোনো না কোনো ভাবে হয়েই যায়। ডিম দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। আবার ডিমের স্বাস্থ্য উপকারিতাও অনেক। শরীরে প্রোটিনের চাহিদা মুহূর্তেই পূরণ করে ডিম। এ কারণে কমবেশি সবাই বাড়িতে বেশি করে ডিম কিনে মজুত রাখেন। তবে এক ট্রে ডিম কিনে আনলে অনেক সময় বেশ কয়েকটি পচা বেরিয়ে যায়। রান্না বা সেদ্ধ করার সময় পচা ডিম দেখলে বিরক্তির শেষ থাকে না। তাই বাজার থেকে ডিম কিনে ফ্রিজে সংরক্ষণের আগেই কীভাবে যাচাই করবেন ডিমটি পচা না কি ভালো তা জেনে নিন-
১. একটি বড় পাত্রে পানি নিয়ে ডিমগুলো ডুবিয়ে দিন। ডিম ভালো হলে সেগুলো পাত্রের তলায় ডুবে থাকবে, আর পচা হলে উপরে ভাসতে থাকবে।
২. শব্দ শুনেও পরীক্ষা করা যায়। এজন্য ডিমগুলো একে একে ঝাঁকিয়ে দেখুন কোনো শব্দ না শুনতে পান কি না। ডিম ভালো হলে কোনো শব্দ হবে না। আর যদি ঢক ঢক আওয়াজ পান, তাহলে বুঝবেন ডিম নষ্ট।
৩. আলোর সামনে ধরলেও ডিম ভালো আছে কি না তা পরীক্ষা করা যায়। যদি ডিমের ভেতর রিংয়ের মতো আকার দেখতে পান, তবে বুঝতে হবে ডিমে পচন ধরতে শুরু হয়েছে। ডিমের ভিতর কালচে দাগ দেখতে পেলেও সতর্ক হোন।
৪. অমলেট তৈরির জন্য ডিম ফাটানোর সময় সতর্ক থাকুন। ডিমটি বাটিতে ফাটিয়ে যদি দেখেন কুসুম ঘন আছে, তাহলে বুঝবেন ডিমটি ভালো। আর কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে, ডিমটি নষ্ট।
৫. ডিমের গন্ধ শুঁকেও পচা কি না, তা বুঝতে পারবেন সহজেই। স্বাভাবিকভাবে নষ্ট ডিম দিয়ে কটূ গন্ধ বের হয়। সূত্র: হেলথ লাইন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com