শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপিকে এ ধরনের কোনো প্রস্তাব দেয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

কৃষিমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে কাদের 
বিএনপিকে নির্বাচনে আনার বিষয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক যে বক্তব্য দিয়েছেন সেটা তার ব্যক্তিগত মতামত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ দেউলিয়া দল নয়। আওয়ামী লীগ কখনোই বিএনপি বা অন্য কোনো দলকে এমন উদ্ভট প্রস্তাব দেবে না, যা দলীয় নিয়ম ভঙ্গ করে বা গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের অঙ্গীকার কেড়ে নেয়। তিনি বলেন, ‘সরকার বা দলের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রস্তাব দেয়া হয়নি।’
উল্লেখ্য, রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ প্রচারিত এক সাক্ষাৎকারে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী রাজ্জাক বলেন, আটক সব নেতাকে রাতারাতি মুক্তি দেওয়ার বিনিময়ে বিএনপি নির্বাচনে অংশ নেয়ার প্রস্তাব গ্রহণ করেনি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের ৪০ জন বুদ্ধিজীবীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা আগুনসন্ত্রাস বন্ধের আহ্বান না জানিয়ে নির্বাচনের কথা বলছে, তারা বিএনপির এজেন্ট, তারা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে।’
কাদের বলেন, এ পর্যন্ত ২৭টি দল নির্বাচনে অংশ নিচ্ছে এবং ৩৫৭ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৮৮৬ জন। নির্বাচনের সব প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আগামী ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com