রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছি না: তৈমুর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত শুক্রবার বিকালে তার নির্বাচনী এলাকা রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে প্রচারে গিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তৈমুর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চন বাজারে রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় কয়েকজনকে রামদা-ছুরি নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা গেছে। এ ঘটনায় আটজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এ সংঘর্ষের প্রসঙ্গ তুলে তৈমুর আলম বলেন, রূপগঞ্জের কাঞ্চনে গতকাল সরকারদলীয় দুইপক্ষের লোকজনের মধ্যে যেভাবে খুনোখুনি (সংঘর্ষ) হইছে, যেভাবে রাম দা, দেশি-বিদেশি অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হইছে, এখন নির্বাচন সুষ্ঠু হবে কী হবে না, তা নিয়ে সন্দিহান হয়ে পড়ছি৷ জনমনে তো আতঙ্ক ঢুকে গেছে। তিনি বলেন, সরকারি দলের মধ্যেই যদি এ রকম খুনোখুনি শুরু হয়, অস্ত্র প্রদর্শন হয় আর প্রধানমন্ত্রী যদি ব্যবস্থা না নেন তাহলে আমাদের নিরাপত্তাও তিনি দিতে পারবেন না। তাহলে সুষ্ঠু নির্বাচন যে হবে না, বিরোধীদলের এই কথা প্রমাণিত হবে। সারা দেশে তৃণমূলের প্রার্থীরা ‘এমপি বাহিনী দ্বারা’ বাধাগ্রস্ত হচ্ছেন, রাতের আঁধারে পোস্টার খুলে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব।
তিনি বলেন, চনপাড়াতে আমার পোস্টার লাগাতে দেয় নাই। নির্বাচন কমিশন কি শুধু শোকজ করবে নাকি অ্যাকশনেও যাবে, সেটা আমরা পর্যবেক্ষণ করছি। তারপর সংবাদ সম্মেলন করে আমরা জাতির সামনে সব তুলে ধরব৷ নির্বাচনের সময়ে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবিও জানান তৈমুর আলম।
তিনি বলেন, ২০১৮ সালেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল কিন্তু তারা ছিলেন কেবল সাক্ষীগোপাল। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেবল ডাইনে-বাঁয়ে ঘুরছে, কারও কোনো অভিযোগ শোনেও নাই, ব্যবস্থাও নেয় নাই। কারণ, তাদের সেই ক্ষমতা দেওয়া হয় নাই।
“আমাদের দাবি, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক। যাতে কোনো অপরাধ বা সন্ত্রাস সংঘটিত হলে, জোর করে সিল মারলে, ব্যালট ছিনতাই বা কোনো কারচুপি হলে সেনাবাহিনী আইনগত ব্যবস্থা নিতে পারে। জনগণ যেন সেনাবাহিনীর কার্যকলাপে মনে করেন যে, সেনাবাহিনী আসছে একটা সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন উপহার দেওয়ার জন্য। কেন্দ্রে ভোট জালিয়াতি হয় দাবি করে তৈমুর আলম আরও বলেন, সেনাবাহিনী যেন রাস্তাঘাটে না ঘুরে কেন্দ্রে অবস্থান করতে পারে। নতুবা সেনাবাহিনী নিয়োগ করেও কোনো লাভ হবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com