শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্রসিংয়ের গেট খোলা, ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

লেভেল ক্রসিংয়ের গেট খোলা থাকায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহতররা হলেন: ট্রাকের চালক পারভেজ (২৬), তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারী গ্রামে। আর নাজমুল হাসান (২৮) ছিলেন চালকের সহকারী; তার বাড়ি একই জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনটি সাড়ে ৬টার দিকে সদর উপজেলাধীন চুড়ামনকাটি রেল ক্রসিং পার হচ্ছিল। এদিকে লেভেল ক্রসিংয়ের গেট খোলা দেখে একটি ট্রাক ক্রসিংয়ে উঠে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ও তার সহকারী।
রেল পুলিশের কর্মকর্তা শাহিদুল জানান, পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরায়। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com