বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ট্রাকে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

ময়মনসিংহ সদর উপজেলায় বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় অন্তত চারজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন এবং গাজীপু‌রের টঙ্গীতে একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার শম্ভুগঞ্জ এলাকার একটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, দুপুরে রেললাইন পার হচ্ছিল বালুবাহী ট্রাকটি। এ সময় একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দিলে যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ট্রেনটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রুটে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত বলতে পারছেন না কেউ।
টঙ্গীতে মালবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত:ঢাকা থেকে ছেড়ে আসা গাজীপু‌রের টঙ্গীতে একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় টঙ্গী ব্রিজে ওঠার আগে আবদুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টঙ্গীগামী একটি মালবাহী ট্রেন টঙ্গী রেল ব্রিজে ওঠার আগে লাইনচ্যুত হয়। পাঁচটি বগি লাইনের বাইরে চলে যায়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ব‌গি উদ্ধা‌রের কাজ চলছে। ডাউন লাইন দি‌য়ে ট্রেন চলাচল করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com