শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মোহাম্মদ মহব্বত কবীর

রুহুল আমিন রাজু (স্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক গত নভেম্বর/২০২৩ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। গত-২৭ ডিসেম্বর বুধবার ২০২৩ তারিখে জামালপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় জামালপুরে সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীরের হাতে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন বর্তমানে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড এপস সোহেল মাহমুদসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জানা যায়। এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়সহ সকল জেলা পুলিশের কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com