বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে কাজ করবে বিজিবি: নাজমুল হাসান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে কাজ করবে বিজিবি।
তিনি গতকাল শনিবার সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে নির্বাচনী মোতায়েন উপলক্ষে স্থাপিত বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনের আগে-পরে এবং নির্বাচনের দিন যেকোনো নাশকতা ঠেকাতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি তৎপর থাকবে। কোনো দুষ্কৃতকারী নাশকতা কিংবা অনভিপ্রেত ঘটনা ঘটানোর চেষ্টা করলে বিজিবি কঠোর অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে ও পরে যাতে কোন সহিংসতা না হয় সেজন্য মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে গতকাল ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে আগামী ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে এবং ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করবে। ভোটকেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘেœ এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিতেও তৎপর থাকবে বিজিবি সদস্যরা। নাশকতা ঠেকাতে প্রয়োজনে বিজিবি ডগ স্কোয়াড ব্যবহার করবে।
এর আগে বিজিবি মহাপরিচালক চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ নির্বাচনী বেইজ ক্যাম্প-আনোয়ারা রিভারভিউ কমিউনিটি সেন্টার এবং জিইসি কনভেনশন সেন্টার পরিদর্শন করেন।
এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার, চট্টগ্রাম ব্যাটালিয়নের (৮ বিজিবি) অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com