শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাধুরীর রাজনীতিতে যোগদানের গুঞ্জন

বিনোদন:
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা মাধুরী দীক্ষিত। নান্দনিক অভিনয় ও সুনিপুণ নৃত্যের জন্য তিনি দর্শকদের কাছে বেশি প্রিয়। জানা গেছে, মাধুরী দীক্ষিত নাকি রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন।
মাসখানেক আগে শোনা যায়, ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়তে যাচ্ছে বলিউডের এ তারকা। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন তিনি। সম্প্রতি মাধুরী দীক্ষিত এবং তার স্বামী ডাক্তার শ্রীরাম নেনে একটি সাক্ষাৎকারে রাজনীতি সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হন। রাজনীতিতে দেখা যাবে মাধুরীকে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, রাজনীতিতে তার কোনো আগ্রহ নেই। মাধুরী বিষয়টি অনেকটা বিরক্ত বলে কোনো কোনো সূত্রে জানা গেছে।
মাধুরী আরও জানান, যখনই নির্বাচনের সময় আসে, তখনই তাকে নিয়ে এ ধরনের গুজব ছড়ানো হয়। এ সাক্ষাৎকারেই মাধুরী দীক্ষিতের স্বামী ডাক্তার শ্রীরাম নেনে বলেন, ‘আমরা প্রত্যেককে সমর্থন করি, আমরা নিরপেক্ষ। কিন্তু কেউ ভালো কাজ করলে তাকে সমর্থন করা উচিত।’ চলতি বছরে গণেশ পূজার সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুম্বাই আসেন। তারপর থেকেই জল্পনা রটে যায় যে মাধুরী দীক্ষিত এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন।
মাধুরী যদিও একে ‘নিছক গুজব’ ও ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি সবাইকে আরও অনুরোধ করেন যে, তাকে নিয়ে এ গুজব ছড়ানো যেন বন্ধ করা হয়। সব মিলিয়ে এতে তিনি অনেকটা বিরক্ত।
তারকাদের রাজনীতিতে যোগদান যদিও নতুন কোনো ঘটনা নয়। কিন্তু মাধুরী এ প্রসঙ্গে বলেন, ‘আমার রাজনীতিতে প্রবেশের সম্ভাবনা সম্পর্কে যে আলোচনা হচ্ছে তা আমি জানি। কিন্তু এসব নিছকই রটনা। কোনো রাজনৈতিক দলের হয়ে ভোটে লড়ার কোনোরকম ইচ্ছাই আমার নেই।’
বলিউডের প্রিয়মুখ মাধুরী দীক্ষিতকে সবশেষ দেখা গেছে প্রাইম ভিডিওর ‘মাজা মা’ সিনেমায়। এখন আর আগে মতো সিনেমায় তার ব্যস্ততা নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com