শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৭ জানুয়ারি ভোটার উপস্থিতি শূন্যের কোটায় থাকবে : ১২ দলীয় জোট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর ভোটার উপস্থিতি শূন্যের কোটায় থাকবে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, ‘মানুষ সুযোগ চেয়েছে ভোট চোরের গলা টিপে ধরার। এবার সুযোগ কাজে লাগাতে জনগণ ভোট কেন্দ্রে যাবে না। সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন চালিয়ে যাবে।’
গতকাল রোববার দুপুরে সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে প্রেসক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকায় গণসংযোগ ও পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তারা এসব কথা বলেন।
১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টিম ভোটারদের হুমকি দিচ্ছে এবং ভোটারদের অর্থের লোভ দেখানো হচ্ছে। এতেই প্রমাণিত হয় যে সরকারের পায়ের তলায় মাটি নেই। অবিলম্বে নির্বাচন বাতিল ও পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করুন।’
তারা বলেন, ‘তারা এখন নিজেদের দলীয় প্রার্থীর ওপর আস্থা রাখতে পারছে না। তাই তারা বিভিন্ন দলের বহিষ্কৃত অযোগ্য নেতাদের দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করাচ্ছে। তবে এই নির্বাচন দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হবে না। সরকার নির্বাচন বাতিল না করলে তারাই মহা সঙ্কটে।’
১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, ‘ভিনদেশী শক্তির ইশারায় বাংলাদেশের আকাশ ও মাটি এখন অনিরাপদ। দেশী-বিদেশী অপশক্তিকে রুখতে হলে আগামী ৭ তারিখ দেশবাসীকে ভোট প্রদানে বিরত থাকতে হবে এবং ভোট কেন্দ্রগুলো ভোটার উপস্থিতি শূন্যের কোটায় আনতে হবে। দেশে অর্থনৈতিক দেউলিয়াত্বের কারণে অবৈধ সরকারের নির্বাচনী বাজেটে বড় ধাক্কা লেগেছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com