শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এটি জনগণের নির্বাচন নয় : রিজভী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা দেশে-বিদেশে টাকা পাচার করেছে, জনগণের সম্পদ লুট করে আজকে তারা ‘শাদ্দাদের বেহেশত’ বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। সেজন্য তারা আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন করছে। এটি জনগণের নির্বাচন নয়।
খুনি ও লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একতরফা ভোট বর্জনের আহ্বান জানান তিনি। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে রোববার সকালে মালিবাগ কাঁচা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না। তিনি বলেন, কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ কারণ তারা যে লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে, তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে সেটি তারা বজায় রাখতে চায়। তিনি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, খুনীদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন, এ নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকূল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ নেতৃবৃন্দ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com