রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টম উইলকিনসন আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

বছর শেষে আন্তর্জাতিক বিনোদন জগতে দুঃসংবাদ। বিখ্যাত হলিউড অভিনেতা টম উইলকিনসন আর নেই। ‘দ্য ফুল মন্টি’, ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘মিচেল ক্লেটনে’র মতো বিখ্যাত ছবির এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। টমের এজেন্ট একটি বিবৃতি প্রকাশ করে তার প্রয়াণ সংবাদ জানিয়েছেন। শনিবার নিজের বাড়িতেই আকস্মিক মৃত্যু হয় তার। কিন্তু এ সম্পর্কে কোনও বিস্তারিত জানা যায়নি।
১৯৪৮ সালে উত্তর ইংল্যান্ডে জন্ম টমের। সত্তর দশকে ‘রয়্যাল অ্যাকাডেমি অফ ড্রামাটিক আর্টে’ যোগ দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে বহু টিভি ড্রামা এবং ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড’, ‘ব্যাটম্য়ান বিগিনসে’র মতো নানা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে টম সবচেয়ে স্মরণীয় অভিনয় করেছিলেন ১৯৯৭ সালের কমেডি ছবি ‘দ্য ফুল মন্টি’তে।
২০০১ সালে ‘ইন দ্য বেডরুম’ ছবির জন্য অস্কারে সেরা অভিনেতার নমিনেশন পেয়েছিলেন তিনি। পরে ২০০৭ সালে ‘মিচেল ক্লেটন’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার নমিনেশনও পান টম। ২০০৯ সালে গোল্ডেন গ্লোব জিতেছিলেন তিনি। ২০০৮ সালে এমি অ্যাওয়ার্ড পান এইচবিও সিরিজ ‘জন অ্যাডামসে’র বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন চরিত্রের জন্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com