রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি তাদের দুর্বলতার কারণেই নির্বাচনে আসে নাই-শেখ পরশ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

বিএনপির নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও তাদের নেতৃত্ব কে দেবে এবং অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে এখনও মারছে এ কারণেই তারা নির্বাচনে আসে নাই বলে মন্তব্য করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। রোববার সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার হাজী জয়নুদ্দিন হাইস্কুল মাঠে ঢাকা-১৯ আসনে নৌকার প্রার্থী ডাঃ এনামুর রহমানের পক্ষে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন। বিএনপিকে নিষিদ্ধ করে পাকিস্তানে বিতাড়িত করার দাবি জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেন, সবারই নির্বাচন করার অধিকার থাকলেও বিএনপির ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। যুদ্ধাপরাধীদের দোসরদের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নেই। যারা বাংলাদেশের অস্তিত্বকেই বিশ্বাস করে না তাদের কী দরকার বাংলাদেশে নির্বাচন করা। তারা পাকিস্তানে গিয়ে নির্বাচন করুক। এদেশের জনগণ তাদেরকে বর্জন করেছে। তাদের রাজনৈতিক কৌঁশল আমাদের মতো মানুষের বোধগম্য নয়। কারণ এটা শুধু তারেক জিয়ার মতো সন্ত্রাসী এবং দুর্বৃত্তের মাথা থেকেই এমন উদ্ভট ও নাশকতার মতো রাজনৈতিক কৌঁশল আসতে পারে। লন্ডন থেকে হুকুম দেয় আর এখানে তাদের সন্ত্রাসী বাহিনীরা গাড়িতে আগুন দিচ্ছে, মানুষকে পুড়িয়ে মারছে। আপনারা দেখেছেন কীভাবে ট্রেনে আগুন দিয়ে মা ও ছেলেকে নির্মমভাবে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে বিএনপির সন্ত্রাসীরা। তিনি তাঁর দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দরকার একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন। এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। কোন বিশেষ দল নির্বাচনে আসলো বা না আসলো তাতে আমাদের কিছু আসে যায় না, আমাদের বিবেচনার বিষয়ও না। কিন্তু আপনাদেরই নির্ধারণ করতে হবে এবং নিশ্চিত করতে হবে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কী কী করতে পারি। সকলেরই নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে। আমরা কাউকে বাঁধা দেব না। আপনাদের সহনশীল হতে হবে এবং সকলকে ভোট কেন্দ্রে আসতে উৎসাহ দিতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচন মানে অন্যের ভোট দেওয়ার পরিবেশ রক্ষা করা। বিশৃঙ্খলা এবং হট্টগোল সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে। যুবলীগের এ নেতা বলেন, আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল না। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেই এই সংগঠন গড়ে উঠেছে। আওয়ামী লীগকে এভাবে অগ্নিসন্ত্রাসী আন্দোলনের মাধ্যমে কোনো দিনই উৎখাত করা সম্ভব না। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। শিক্ষা-দীক্ষা এবং প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়া বাংলাদেশকে ধরে রাখতে ঢাকা-১৯ আসনের জনগণ ৭ই জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে বিশ্বাস করি। আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকারের সভাপতিত্বে, যুগ্ম-আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এ পথসভায় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুরুল আলম রাজিব, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আরিফ মাদবর ও থানা যুবলীগ নেতা মোঃ মাহফুজ আহমেদ, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ মাহাবুব সরকার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com